| শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ ২৭ শে মে মঙ্গলবার সকালে গাজীপুরের শ্রীপুরে অধ্যাপক ডাঃএসএম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের পক্ষে দরিদ্র ও অসহায় ছাত্রদের মাঝে ৮২ নং লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের ড্রেস বিতরণ করেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও শ্রীপুর পৌরসভা ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মানবতার ফেরিওয়ালা জনাব মোঃ রাসেল সরকার, স্কুলড্রেস বিতরণের সময় তিনি বলেন গাজীপুর ৩ আসনের অভিভাবক কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপি`র সিনিয়র যুগ্ম আহবায়ক, আমাদের সকলের নেতা অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের নির্দেশক্রমে ৮২নং লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলড্রেস বিতরণ করি। এবং আগামী দিনে অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের নেতৃত্বে বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ করব। স্কুলড্রেস বিতরণ করার সময় উপস্থিত ছিলেন ৮২নং লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব মোঃ শাজাহান মাস্টার, শ্রীপুর পৌর যুবদলের আহ্বায়ক সদস্য মোঃ ফুয়াদ মন্ডল ,ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ সিদ্দিক সরকার, শ্রীপুর বাজার নিরাপত্তা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি নবীন সরকার,ও অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দ
|