বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * গৌরীপুর ও দাউদকান্দী রোডে বোরাক মাদানী পরিবহন বন্ধের দাবীতে মানববন্ধন   * দিন ব্যাপী নানা আয়োজনে পায়রা গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও লুকস সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর উদ্বোধন   * মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ এর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিলে উত্তাল   * জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব সহ ছয় দফা দাবি (BNADP)-এর   * জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির ঈদ-পুনর্মিলনী ও নারায়ণগঞ্জ মহানগর এবং গোপালগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত   * নারায়ণগঞ্জ সদর থানা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর কমিটি গঠন   * ষড়যন্ত্র মুলক মিথ্যা অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন সোহাগ   * সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন সদস্য ৪৫ ও সহযোগী সদস্য ১৪ জন   * ফতুল্লা রেলস্টেশন ও আসেপাশের এলাকায় দিন দিন বেড়েই চলছে মাদক বিক্রি।   * নাঃগঞ্জ মহানগর জিসাস ও জেলা জিসাস এর উদ্যোগে জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী পালিত  

   রাজধানী
পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
  Date : 03-05-2025

মো: মোক্তার আহমেদ : আজ (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে "বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস" পালিত হয়। পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের উদ্যোগ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস জাতীয় প্রেসক্লাবের সামনে সংস্থার কেন্দ্রীয় কমিটি কতৃক যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় । বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সংস্থা কর্তৃক র্্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির বিপ্লবী মহাসচিব মো: মুক্তার আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন আইন সম্পাদক মোঃ নজরুল ইসলাম পাখি এছাড়া কেন্দ্রীয় কমিটি অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন, এম এ হোসেন রানা, মাসুদু নবী নুহু, শেখ আলী আব্বাস, আব্দুস সালাম,আলামিন খান সাগর, রুমানা,নার্গিস আরা, ঈশান মল্লিকা, বিনা আক্তার, রিয়া আক্তার সহ আরো অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মানবাধিকার সাংবাদিক উপস্থিত ছিলেন।
এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব’।
১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এ দিবসটি পালন করে আসছে।
এই দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।
স্বাধীন গণমাধ্যমের কন্ঠরোধের জন্য করা সকল কালো আইন বাতিলের দাবি জানিয়েছে সংস্থা টি।
মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতি বছর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) প্রতি বছর ১৮০টি দেশ ও অঞ্চলের মধ্যে থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করে। আরএসএফের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০০২ খ্রিষ্টাব্দ থেকে এ সূচক প্রকাশ করছে সংগঠনটি।
চলতি বছর ১৬৫ থেকে ১৪৯তম অবস্থানে এসেছে বাংলাদেশ।
নেতারা বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম সূচকে বাংলাদেশের গণমাধ্যমের উন্নতি খুবই আশাব্যঞ্জক খবর। আমাদের আরো উন্নতির জায়গা রয়েছে।
স্বাধীনতার পর থেকে নানা ধরনের ঘাত প্রতিঘাতের মধ্যেও বাংলাদেশের সাংবাদিকতার বিকাশ ঘটেছে। এ সময় সংবাদ সংগ্রহ, পরিবেশন, প্রচার, প্রযুক্তির ব্যবহার এবং সাংবাদিকদের সক্ষমতার ক্ষেত্রে গুণগত অনেক পরিবর্তন এসেছে।কিন্তু এই পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে কোনো প্রতিষ্ঠানেই সাংবাদিকদের প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত নিরাপত্তায় কোনো কার্যকর কাঠামো গড়ে ওঠেনি।যার ফলে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে সাংবাদিকতার ঝুঁকি একটুও কমেনি। আগে থেকেই দাঙ্গা-বিক্ষোভে কখনো পুলিশ, কখনো বিবাদমান পক্ষের হাতে মার খাচ্ছেন।মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছেন। গুম বা অপহরণ হচ্ছেন, এমনকি হত্যার শিকার হচ্ছেন। রেহাই পাচ্ছেন না সম্পাদকরাও।
নেতারা বলেন, সাংবাদিকদের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী কিছু আইন। দেশের সংবিধানে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা দেওয়া হলেও অনেক আইন আছে, যা সাংবাদিকদের কণ্ঠরোধে ব্যবহৃত হয়।সাংবাদিকদের কণ্ঠরোধে আইন থাকলেও তাদের সুরক্ষার কোনো আইন নেই। কালো আইন অব্যাহত রেখে স্বাধীন সাংবাদিকতা আশা করা যায় না।গণমাধ্যমের কালআইন বাতিল ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সংস্থার নেতারাকর্মীরা ।
সভাপতির বক্তব্য কন্দ্রীয় কমিটির মহাসচিব মো: মোক্তার আহমেদ বলেন বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা এই দিবসটি পালন করে থাকেন সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, সর্বমহলে গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্ত ও জীবনউৎসর্গকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। আরো বলেন সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ তারা তাদের সঠিক মূল্যায়ন পাচ্ছে না, তারা সত্য ঘটনা তুলে ধরলে হামলা মামলা ভয় ভীতি এবং নিজের জীবন বিলিয়ে দিতে হয়। আরে আমরা চাই সাংবাদিকের কলম মুক্ত থাকবে সাংবাদিকরা যাই দেখবে তাই মুক্তভাবে লিখবে। তাদের সাথে যেন কোন প্রকার হস্তক্ষেপ করা না হয়। তাহলেই সাংবাদিকদের অধিকার আদায় হবে এবং বিভিন্ন সময় সাংবাদিকদের সরকারি সকল সুযোগ সুবিধা দিতে হবে এবং তাদের পেশার মূল্যায়ন করতে হবে এই হোক এবারের মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিজ্ঞা।



  
  সর্বশেষ
গৌরীপুর ও দাউদকান্দী রোডে বোরাক মাদানী পরিবহন বন্ধের দাবীতে মানববন্ধন
দিন ব্যাপী নানা আয়োজনে পায়রা গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও লুকস সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর উদ্বোধন
মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ এর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিলে উত্তাল
জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব সহ ছয় দফা দাবি (BNADP)-এর

সম্পাদক ও প্রকাশক মো: জহির আলম সিকদার
নির্বাহি সম্পাদক : শাহানাজ শানু
ঠিকানা : ৯৫ মতিঝিল ঢাকা ১০০০
E-mail: topnewsbangla71@gmail.com Mobile: 01740403333