বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * গৌরীপুর ও দাউদকান্দী রোডে বোরাক মাদানী পরিবহন বন্ধের দাবীতে মানববন্ধন   * দিন ব্যাপী নানা আয়োজনে পায়রা গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও লুকস সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর উদ্বোধন   * মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ এর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিলে উত্তাল   * জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব সহ ছয় দফা দাবি (BNADP)-এর   * জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির ঈদ-পুনর্মিলনী ও নারায়ণগঞ্জ মহানগর এবং গোপালগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত   * নারায়ণগঞ্জ সদর থানা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর কমিটি গঠন   * ষড়যন্ত্র মুলক মিথ্যা অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন সোহাগ   * সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন সদস্য ৪৫ ও সহযোগী সদস্য ১৪ জন   * ফতুল্লা রেলস্টেশন ও আসেপাশের এলাকায় দিন দিন বেড়েই চলছে মাদক বিক্রি।   * নাঃগঞ্জ মহানগর জিসাস ও জেলা জিসাস এর উদ্যোগে জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী পালিত  

   আন্তর্জাতিক
সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় বাহিনীর ব্যাপক গোলাগুলি
  Date : 24-03-2025

আন্তজার্তিক ডেস্ক : পাকিস্তানের সঙ্গে সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় বাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের কাঠুয়া জেলার সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।
এদিকে গোলাগুলির এই ঘটনায় হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি। সোমবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
সংবাদমাধ্যম বলছে, রোববার সন্ধ্যায় জম্মু ও কাশ্মিরের কাঠুয়ায় নিরাপত্তা বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এই অঞ্চলে তিন থেকে পাঁচজন সন্ত্রাসীকে দেখা যাওয়ার পর সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
জেলা উন্নয়ন কাউন্সিলর করণ কুমার বলেন, “প্রায় ২৫০ রাউন্ড তীব্র গোলাগুলির শব্দ” শোনা গেছে। তিনি বলেন, বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির কারণে গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আমরা প্রায় ২৫০ রাউন্ড তীব্র গুলির শব্দ শুনেছি।
পাকিস্তান সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সান্যাল গ্রামের নার্সারির একটি ঘেরের ভেতরে বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি সম্পর্কে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের একটি দল তল্লাশি অভিযান শুরু করে এবং এরপরই গোলাগুলি শুরু হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিরাপত্তা কর্মীরা ভেতরে প্রবেশ করার তাদের ওপর প্রচণ্ড গুলিবর্ষণ শুরু হয়। যার ফলে তীব্র গুলি বিনিময় শুরু হয়। পরে সেখানে দ্রুত অতিরিক্ত বাহিনী পাঠানো হয় এবং বিচ্ছিন্নতাবাদীদের খুঁজে বের করার জন্য অভিযান শুরু করা হয়।
পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে, রোববার সন্ধ্যায় জম্মুর কাঠুয়া জেলার একটি জঙ্গলে বিচ্ছিন্নতাবাদীদের সাথে গুলি বিনিময়ের পর বড় অভিযান শুরু করা হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, কাঠুয়া জেলার হিরানগর সেক্টরে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে সান্যাল গ্রামে বিচ্ছিন্নতাবাদীদের গতিবিধি সম্পর্কে নিরাপত্তা বাহিনী একটি গোপন সংবাদ পেয়েছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, “নিরাপত্তা বাহিনীর চিরুনি অভিযানের সময় জঙ্গলের একটি এলাকায় একদল বিচ্ছিন্নতাবাদীকে দেখা যায়। পরে বিচ্ছিন্নতাবাদীরা বনের ভেতরে ঢেউ খেলানো ভূ-প্রকৃতি এবং ঘন সবুজ আবরণের আড়ালে চলে যায়।



  
  সর্বশেষ
গৌরীপুর ও দাউদকান্দী রোডে বোরাক মাদানী পরিবহন বন্ধের দাবীতে মানববন্ধন
দিন ব্যাপী নানা আয়োজনে পায়রা গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও লুকস সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর উদ্বোধন
মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ এর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিলে উত্তাল
জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব সহ ছয় দফা দাবি (BNADP)-এর

সম্পাদক ও প্রকাশক মো: জহির আলম সিকদার
নির্বাহি সম্পাদক : শাহানাজ শানু
ঠিকানা : ৯৫ মতিঝিল ঢাকা ১০০০
E-mail: topnewsbangla71@gmail.com Mobile: 01740403333