শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * গৌরীপুর ও দাউদকান্দী রোডে বোরাক মাদানী পরিবহন বন্ধের দাবীতে মানববন্ধন   * দিন ব্যাপী নানা আয়োজনে পায়রা গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও লুকস সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর উদ্বোধন   * মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ এর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিলে উত্তাল   * জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব সহ ছয় দফা দাবি (BNADP)-এর   * জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির ঈদ-পুনর্মিলনী ও নারায়ণগঞ্জ মহানগর এবং গোপালগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত   * নারায়ণগঞ্জ সদর থানা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর কমিটি গঠন   * ষড়যন্ত্র মুলক মিথ্যা অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন সোহাগ   * সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন সদস্য ৪৫ ও সহযোগী সদস্য ১৪ জন   * ফতুল্লা রেলস্টেশন ও আসেপাশের এলাকায় দিন দিন বেড়েই চলছে মাদক বিক্রি।   * নাঃগঞ্জ মহানগর জিসাস ও জেলা জিসাস এর উদ্যোগে জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী পালিত  

   শিক্ষা/
বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা মৃত্যুর জালে আচ্ছন্ন, দুর্ঘটনায় শিক্ষক নিহত
  Date : 05-11-2024

ববি প্রতিনিধি,আশিকুর রহমানঃ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে ফের একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অন্তরা পরিবহন ও একটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস বিশ্বাস বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বাসিন্দা এবং নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি বাউফল উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইউনুস বিশ্বাস বরিশাল থেকে মোটরসাইকেলে বাউফলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অন্তরা পরিবহন তাকে চাপা দিয়ে দেয়। এতে তিনি মাথায় ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, দুর্ঘটনা ঘটানো বাসটি কিছুদূর গিয়ে থামিয়ে রেখে চালক পালিয়ে যায়। বাসটি এখন বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে রয়েছে।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর একই স্থানে নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হয়েছিলেন। এরপর গতকাল ৩ নভেম্বর রাতে একই স্থানে আরেকটি বাইক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় তিনজনের মৃত্যু হলো।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালাম এই মর্মান্তিক ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পলাতক বাস চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত এলাকায় যানবাহনের গতিবেগ কমানো এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।



  
  সর্বশেষ
গৌরীপুর ও দাউদকান্দী রোডে বোরাক মাদানী পরিবহন বন্ধের দাবীতে মানববন্ধন
দিন ব্যাপী নানা আয়োজনে পায়রা গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও লুকস সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর উদ্বোধন
মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ এর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিলে উত্তাল
জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব সহ ছয় দফা দাবি (BNADP)-এর

সম্পাদক ও প্রকাশক মো: জহির আলম সিকদার
নির্বাহি সম্পাদক : শাহানাজ শানু
ঠিকানা : ৯৫ মতিঝিল ঢাকা ১০০০
E-mail: topnewsbangla71@gmail.com Mobile: 01740403333