শনিবার, জুন ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * গৌরীপুর ও দাউদকান্দী রোডে বোরাক মাদানী পরিবহন বন্ধের দাবীতে মানববন্ধন   * দিন ব্যাপী নানা আয়োজনে পায়রা গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও লুকস সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর উদ্বোধন   * মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ এর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিলে উত্তাল   * জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব সহ ছয় দফা দাবি (BNADP)-এর   * জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির ঈদ-পুনর্মিলনী ও নারায়ণগঞ্জ মহানগর এবং গোপালগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত   * নারায়ণগঞ্জ সদর থানা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর কমিটি গঠন   * ষড়যন্ত্র মুলক মিথ্যা অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন সোহাগ   * সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন সদস্য ৪৫ ও সহযোগী সদস্য ১৪ জন   * ফতুল্লা রেলস্টেশন ও আসেপাশের এলাকায় দিন দিন বেড়েই চলছে মাদক বিক্রি।   * নাঃগঞ্জ মহানগর জিসাস ও জেলা জিসাস এর উদ্যোগে জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী পালিত  

   ধর্ম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সোনারগাঁয়ে র‌্যালি ও সভা
  Date : 07-11-2024

সোনারগাঁ প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলা বিএনপি,সোনারগাঁ পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে মোগড়াপাড়া চৌরাস্তা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পাশে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ঢাকা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।প্রধান বক্তা ছিলেন ঢাকা বিভাগ বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।সঞ্চালনায় ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

এইসময় আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যৈষ্ঠ সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু,নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যৈষ্ঠ যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেলিম হক রুমি,আতাউর রহমান,পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামসহ নেতারা।

আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বনবিভাগ থেকে বের হয়ে টিপরদী গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।



  
  সর্বশেষ
গৌরীপুর ও দাউদকান্দী রোডে বোরাক মাদানী পরিবহন বন্ধের দাবীতে মানববন্ধন
দিন ব্যাপী নানা আয়োজনে পায়রা গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও লুকস সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর উদ্বোধন
মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ এর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিলে উত্তাল
জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব সহ ছয় দফা দাবি (BNADP)-এর

সম্পাদক ও প্রকাশক মো: জহির আলম সিকদার
নির্বাহি সম্পাদক : শাহানাজ শানু
ঠিকানা : ৯৫ মতিঝিল ঢাকা ১০০০
E-mail: topnewsbangla71@gmail.com Mobile: 01740403333